১. নোকিয়া এর হার্ডওয়্যারঃ
নকিয়ার হার্ডওয়্যার নিয়ে বদনাম করবে এমন সাহসী মানুষ কম। আর সেই নোকিয়া থেকেই আসছে সব উইন্ডোজ ফোন। যদিও নতুন ৫৩৫ মাইক্রোসফট ব্র্যান্ডিং এর প্রথম ফোন, সাথে আপকামিং ৬৪০ ও মাইক্রোসফট এর নিজস্ব। তবে বেশির ভাগ উইন্ডোজ ফোনই নোকিয়ার যার বিল্ড কুয়ালিটি নোকিয়া ১১০০ এর মত না হলেও তার থেকে কম না। তাই এ নিয়ে আলোচনা করার আর কোন মানে হয় না। সাথে নোকিয়ার ক্যামেরা নিয়েও কিছু বলার মানে হয় না। ১০২০, ১৫২০, ৯৩০ এর মত হাইএন্ড মোবাইল গুলোর ক্যামেরা থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। এমন কি একটু কম দামি ৫২০ থেকেও আপনারা খারাপ আশা করতে পারেন না।
২. Cortana:
মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১ এর সাথে বিল্ট ইন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটি আইএস অথবা গুগল নাও কে পিছনে ফেলে দিয়েছে অনায়েশে। আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই অ্যাপটি হতে পারে আপনার কিছু সময়ের অংশীদার। আর কেও যদি এক্স-বক্স এর হ্যালো গেমটি খেলে থাকেন তবে করটানা ক্যামন হতে পারে তা নিয়ে আর কোন সন্দেহ থাকবে না। আপনাদের সুবিধারতে নীচে ইউটিউবএ করটানা নিয়ে একটি ভিডিও লিঙ্ক দেয়া হল।







0 comments:
Post a Comment